মন্ত্রীত্ব খোয়াতেই দেবশ্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রায়গঞ্জের জনতা - The News Lion

মন্ত্রীত্ব খোয়াতেই দেবশ্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রায়গঞ্জের জনতা

 


দি নিউজ লায়ন;  কেন্দ্রীয় মন্ত্রীত্ব খোয়াতেই দেবশ্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রায়গঞ্জের জনতা।সাধারণ মানুষের অনেকাংশের দাবী, দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী থাকলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের উল্লেখযোগ্য কোনো উন্নয়নমুলক কাজ করতে পারেন নি। তাই সাংসদ মন্ত্রী হয়েও দেবশ্রী পুরোপুরি ব্যর্থ বলে দাবী রায়গঞ্জবাসীর। রায়গঞ্জের বাসিন্দা সুভাষ দাস, রাজু বোসেদের দাবী, "উনি মন্ত্রী থেকে লাভ কি? এইমস হবে বলেছিলেন হয়নি। আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন।" ব্যবসায়ী সংগঠন চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত সোম বলেন, দেবশ্রী চৌধুরী ২০১৯-র লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 


কিন্তু সেটা হয়নি। বিশেষ তেমন কাজও করতে পারেন নি। যদি আগামীতে অন্যকোনো পদ পেয়ে কাজ করতে পারেন তবে রায়গঞ্জের মানুষ উপকৃত হবেন। সাংসদ-মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ। বিজেপিকে একহাত নিয়ে জেলা তৃনমুলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, ওনারা মন্ত্রী থেকেই বা কিলাভ, না থেকেও কোনো ক্ষতি নেই। বাংলার জননেত্রী আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলমত এলাকা নির্বিশেষে সমস্ত রাজ্যজুড়ে প্রভুত উন্নয়ন করেছেন, যার ফল এবারের বিধানসভায় আমরা দেখেছি। রায়গঞ্জ শহর সহ গোটা জেলায় মানুষ রাজ্যের সমস্ত সুবিধা পাচ্ছেন, এতে বিজেপিকে মানুষ ভুলে গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.