ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেফতার এক যুবক - The News Lion

ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেফতার এক যুবক

 


দি নিউজ লায়ন; ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম সুখো বাগ। জামালপুর থানার পাঁচড়া গ্রামে তার বাড়ি। মঙ্গলবার রাতে জামালপুর থানার সাদিপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। সেখান থেকেই উদ্ধার হয় ছাত্রীও। পুলিস জানিয়েছে, মাধবডিহি থানার দামিন্যা গ্রামে বছর সতেরোর ওই ছাত্রীর বাড়ি।


 সে স্থানীয় স্কুলে দশম শ্রেণিতে পড়ে। গত ২৮ জুন বেলা ১২টা নাগাদ পাশের বন্ধুর বাড়ি থেকে পড়াশুনার নোটস আনতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, সুখো ওই ছাত্রীকে অপহরণ করেছে। এরপরই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ১৯ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম। ছাত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করার পুলিসি আবেদন মঞ্জুর করেছেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.