সাবধান বিপদঃ SBI-এর তরফ থেকে গ্রাহকদের জন্য জারি নয়া সতর্ক বার্তা, না জানলেই বিপদ!! - The News Lion

সাবধান বিপদঃ SBI-এর তরফ থেকে গ্রাহকদের জন্য জারি নয়া সতর্ক বার্তা, না জানলেই বিপদ!!

 

দি নিউজ লায়ন;    দিন দিন আর্থিক প্রতারণা বেড়েই চলেছে সমাজে, আর এর মধ্যেই দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সতর্ক করল গ্রাহকদের ।  যদি আপনারও অ্যাকাউন্ট থাকে এই রাষ্ট্রয়ত্ব ব্যাংকে, তবে সতর্ক হয়ে যান । কারন আপনার একটা সামান্য ভুল আপনার জমিয়ে রাখা সব অর্থ এক মুহুর্তে পরিষ্কার হয়ে যেতে পারে, আপনার ব্যালেন্স  মুহুর্তে হয়ে যেতে পারে শূন্য । 


সূত্রে জানা গেছে, এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় @TheOfficialSBI আর @Cybercellindia কে ট্যাগ করে যানতে চান সম্প্রতি SBI গ্রাহকদের কাছে আসা ভুয়ো মেসেজ সম্বন্ধে ।  নিজস্ব ইচ্ছেতে এমন প্রশ্ন গ্রাহকদের তরফ থেকে উঠে আসায় খুশি SBI কর্তারা । শেয়ার করা সেই স্ক্রিনশটে একটি লক করা অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করার জন্যেই ভুয়ো মেসেজটি পাঠান হচ্ছে ।  ভালো করে দেখে নিন, 8509007591 এই সেই নম্বর যেখান থেকে আসছে ভুয়ো ম্যাসেজটি ।  গ্রাহকদের কাছে SBI তরফে জানান হয়েছে এমন সমস্যার সম্মুখিন হলে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে নথি শেয়ার করুন বন্ধ অ্যাকাউন্ট সক্রিয় করতে । 


সতর্ক থাকুন, আর এ জাতীয় ইমেল, কল, এসএমএস বা লিংক এড়িয়ে চলুন আর চিনুন প্রতারকদের ।  ব্যাংকের তরফ থেকে জানান হয়েছে যে, এ  সমস্ত অপরাধিদের থেকে দূরে থাকুন আর অযথা কোন প্রমান ছাড়াই কাউকে নিজস্ব ব্যাংকের কোনো নথি দেবেন না । ব্যাংক কখনই ফোনের মাধ্যমে আপনার ব্যাংকের ব্যাক্তিগত তথ্য জানতে চায় না বা জিজ্ঞেস করে না,  সুতরাং কোনো সমস্যা হলে আপনার নিজস্ব ব্যাংকে গিয়ে সঠিক ব্যাংক আধিকারিকদের বলুন এবং নিরাপত্তায় রাখুন আপনার সারাজীবনের কষ্টার্জিত সম্পদ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.