‘যাদু গাছ’, এক গাছে ১২১ প্রজাতির আম
দি নিউজ লায়ন; ‘যাদু গাছ’। যে গাছের এক ডালে ল্যাংড়া। তো অন্যতে দশেরি। আবার পাশের এক ডালে হয়তো ফজলি! উত্তরপ্রদেশের সাহারানপুরে দীর্ঘদিনের গবেষণা আর প্রচেষ্টায় জন্ম এই গাছের।
সাহারানপুর জেলার কোম্পানি বাগ অঞ্চলে রয়েছে হর্টিকালচার অ্যান্ড স্টাডিং হার্ট। সেখানে গাছপালা নিয়ে গবেষণা হয়। ওই গবেষণা কেন্দ্রেরই এক গাছে সম্প্রতি ১২১ প্রজাতির আম ফলেছে। কী আম নেই সেই গাছে? ল্যাংড়া, চৌসা, দশেরি, রামকেলা, আম্রপলি, সাহারানপুর বরুণ, সাহারানপুর রাজীব, সাহারানপুর সৌরভ, সাহারানপুর গৌরব, সাহারানপুর অরুণ— এক এক ডালে ফলেছে এক এক আম।
তালিকা এখানেই শেষ নয়। লখনউ সফেদা, টমি অ্যাট কিংস, পুসা সৌর, সেনসেশন, রাতাউল, কলমি মালদার আম, বোম্বে, স্মিথ, ম্যাগনিফেরা জালোনি, গোলা বুলন্দশহর, লারাঙ্কু, এলআর স্পেশাল, আলামপুর বেনিশা, আসোজিয়া দেওবন্দ। ক্রমে ক্রমে আরও।
প্রশ্ন উঠছে, কীভাবে এক গাছে এত প্রজাতির আম ধরল? বিশেষজ্ঞরা বললেন, গ্রাফ্টিংয়ের মাধ্যমে এ রকম হয়েছে। এমনিতে গাছের ক্ষেত্রে গ্রাফ্টিং সহজ। এক ডালের সঙ্গে অন্য ডাল জুড়ে দিলেই হয়ে যায়। সেই জুড়ে দেওয়ার বিশেষ প্রক্রিয়া আছে। তবে এক সঙ্গে এত প্রজাতির মিশ্রণ ঘটাটে সময় লেগেছে দীর্ঘ ১৫ বছর।

Post a Comment