কোভিদ যোদ্ধাদের সম্বর্ধনা রানাঘাট পৌরসভার - The News Lion

কোভিদ যোদ্ধাদের সম্বর্ধনা রানাঘাট পৌরসভার

 


দি নিউজ লায়ন;   আজ ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস।এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস।এই উপলক্ষে আজ কোভিড যোদ্ধাদের সংবর্ধিত করলো রানাঘাট পৌরসভা। কোভিড পরিস্থিতিতে যে সমস্ত স্বাস্থ্যকর্মী করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়েছেন তাদেরকে আজ রানাঘাট পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। সংবর্ধিত  করা হয় শ্মশানের ডোম থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ড্রাইভার ও অন্যান্য কোভিড যোদ্ধাদের।


 রানাঘাট পৌরসভার পক্ষে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যারা মানুষের অবলম্বন ছিলেন তাঁদের সকলকে এদিনের অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়।  এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার, পৌরসভার মুখ্য  প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায় ACMOH পুষ্পেন্দু ভট্টাচার্য,পবিত্র ব্রহ্ম,অসিত দত্ত সহ আরো অনেক বিশিষ্ট জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.