বজ্রপাতে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের - The News Lion

বজ্রপাতে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের

 


দি নিউজ লায়ন;  চোখের সামনে জমিতে কাজে যোগ দেবার সময় অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল আদিবাসী সম্প্রদায়ের এক কৃষকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের নবগ্রাম থানার নারায়ণপুরের খয়রাগাছি এলাকায়। মৃত ঐ কৃষকের নাম বুধিলাল মুর্মু(৪৭)।বিকট আওয়াজ শুনে স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন।


 এলাকা সূত্রে জানা গিয়েছে, সবেমাত্র জমির কাজ শুরু করার তোরজোর করছিলেন নারায়নপুর গ্রামের খয়রাগাছি এলাকার  বুধিলাল মুর্মু। ঠিক সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের গোপগ্রাম ফরেস্ট এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয় ওই কৃষকের।এই ঘটনায় এলাকার মানুষ  সরকারি সাহায্যের দাবি তোলেন । শেষ পাওয়া খবরে জানা যায় সেই দাবি মেনে ঘটনায় রাজ্য সরকারের দু লক্ষ টাকা ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসাদ খলিলুর রহমান ব্যক্তিগত তহবিল থেকে আরোও কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.