হরিহরপাড়া পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন করল তৃণমূল
দি নিউজ লায়ন; পূর্বনির্ধারিত নিয়ম মেনে মুর্শিদাবাদের হরিহরপাড়া পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন করল তৃণমূল। পঞ্চায়েত সদস্যা ফরিদা ইয়াসমিনকে ওই পদে বসানো হয়। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, হরিহরপাড়া পঞ্চায়েতের আগের প্রধান এবারের নির্বাচনে দলবিরোধী কাজ করেছিলেন। সেই কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি প্রধানের পদ থেকে ইস্তফা দেন।
তারপরই নতুন প্রধান নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার বিধায়ক তথা তৃণমূল নেতা নিয়ামত শেখ বলেন, নির্বাচনের আগে যারা দলবিরোধী কাজ করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। হরিহরপাড়ার নতুন প্রধান আরও ভালোভাবে কাজ করবেন।

Post a Comment