২০১৭ এর টেট পরীক্ষার ফল ঘোষনা হতে চলেছে পূজোর আগেই - The News Lion

২০১৭ এর টেট পরীক্ষার ফল ঘোষনা হতে চলেছে পূজোর আগেই

 



দি নিউজ লায়ন:চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা । যার ফলাফল নিয়ে সৃষ্টি হয়েছিল ধোঁয়াশার ।  আর সেই ধোঁয়াশা কাটিয়ে পূজোর আগেই প্রকাশিত হতে চলেছে ২০১৭ সালের টেট পরীক্ষার ফলাফল, মঙ্গলবার এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ।  পর্ষদের তরফে আরও জানানো হয়, তৃতীয় দফার টেট পরীক্ষার কাউন্সিলিংয়ের নির্ঘন্ট ঘোষনা করা হবে আগামি মঙ্গলবারই ।  এটাও জানান হয় যে, ফলাফল প্রকাশের আগেই প্রকাশ করা হবে উত্তর অর্থাৎ অ্যানসারকি । 

 এই প্যান্ডামিক সিচুয়েশনেও চলতি বছরের ৩১ শে জুলাই আয়োজিত টেট পরীক্ষায় পরীক্ষা দিয়েছিলেন প্রায় ২.৫ লক্ষ পরীক্ষার্থী ।  তবে কারোরই জানা ছিল না কবে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে কিংবা আদতেও এর ফল প্রকাশিত হবে কি না ।  এর মধ্যেই  গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১০,৫০০ প্রাথমিক শিক্ষককে নিয়োগ করা হবে পূজোর আগেই ।  এছাড়াও আগামি বছরের মার্চ মাসের মধ্যেই প্রাথমিক স্কুলে চাকরি পাবেন আরও ৭,৫০০ শিক্ষক । 


তারপরই সবাইকে আবাক করে দিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষনা মতই ২০১৭ সালের প্রাইমারি টেটের ফলাফল ঘোষনা করা হবে পূজোর আগেই ।  পর্ষদের ওয়েবসাইট www.wbbpe.org তার আগেই প্রকাশিত হবে উত্তর অর্থাৎ অ্যানসারকি ।  পর্ষদের তরফ থেকে এটাও জানান হয় যে, ' পর্ষদের বিজ্ঞপ্তির উপর ভরসা রাখুন।  মেধার ভিত্তিতে যারা উত্তীর্ন হবেন, তারাই নিয়োগপত্র পাবেন '।  


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.