করণায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের - The News Lion

করণায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

 


দি নিউজ লায়ন:
 করণায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে রায় দিলেন সুপ্রিম কোর্ট। কতো টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে ?এবং কিভাবে সেই টাকা পৌঁছে যাবে সমস্ত শোকগ্রস্ত পরিবারের কাছে। এবং কার হাতে দেবে সেই টাকা। তার জন্য যে গাইডলাইন দরকার, তা ঠিক করার জন্য ছয় মাসের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

 ক্ষতিপূরণের গাইডলাইন তৈরির দায়িত্ব সঁপে দেওয়া হল জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এন ডি এম এ) এর হাতে। আদালতের নির্দেশ অনুযায়ী করোনায় মৃত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যদিও তাদের হাতে কত টাকা তুলে দেওয়া হবে তা এখনো বিবেচনা করা হয়নি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছয় সপ্তাহের মধ্যেই সেরে ফেলতে হবে এই কাজ। 


 করোনায় দ্বিতীয় ঢেউ এর মৃতের সংখ্যা প্রায় 4 লক্ষ ছুঁই ছুঁই। শোকগ্রস্ত পরিবারের হাতে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়ে আদালতের কাছে আবেদন জমা পড়লেও , কেন্দ্রীয় সরকার জানায় এত টাকা দেওয়ার ক্ষমতা তাদের নেই। এছাড়া কেন্দ্রের তরফে থেকে জানানো হয় ক্ষতিপূরণ প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেই একমাত্র বরাদ্দ।


 কিন্তু শুনানি চলাকালীন, দ্বিতীয় বিপর্যয় আইন এর 12 নম্বর ধারা তুলে ধরে শীর্ষ আদালত। সেই আইন অনুযায়ী, জাতীয় বিপর্যয় এর ক্ষেত্রে অন্তত ন্যূনতম ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ সরকার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.