আজ থেকেই শুরু হতে পারে Student credit card, জেনে নিন কিভাবে করবেন আবেদন..!
দি নিউজ লায়ন: ভোটের আগে বাংলার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পড়ুয়াদের ভবিষ্যত চিন্তার অবসান করে রাজ্যে শুরু হতে চলেছে ক্রেডিট কার্ড (Student Credit card) । সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ৩০ শে জুন থেকেই এই ক্রেডিট কার্ড দেওয়া শুরু করেছে রাজ্য। এই কার্ড পেত অনলাইনেও আবেদন করতে পারবেন স্টুডেন্টরা ।
স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ক্রেডিট কার্ড পাওয়া যাবে দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত । এমনকি ঋনের জন্য আবেদন জানানো যেতে পারে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, ডাক্তারি, গবেষনা সব ক্ষেত্রেই । ঋন পাওয়ার ক্ষেত্রেও বয়সসীমা নির্ধারিত করা হয়েছে ৪০ বছর পর্যন্ত । এই ঋন কেবল সেই পড়ুয়ারাই পাবেন যারা এ রাজ্যের বাসিন্দা কিংবা ১০ বছর যাবত বাস করছেন এই রাজ্যে ।
কিছু নিয়মও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যেমন -
১) এই ঋনের মেয়াদ থাকবে ১৫ বছর ।
২) নির্দিষ্ট সময়ে ঋন শোধ করতে হবে ।
এমনকি এটাও জানান হয় যে, ছাত্রছাত্রীর ঋনের ক্ষেত্রে কোনও গ্যারেন্টারের প্রয়োজন নেই । এ ক্ষেত্রে গ্যারেন্টার হবে স্বয়ং সরকার । ছাত্রছাত্রীদের এই টাকা শোধ করতে হবে চাকরি পাওয়ার একবছর পরেই । মুখ্যমন্ত্রী জানাচ্ছেন ঋন নেওয়ার ১৫ বছর পর সফট লোন হিসাবে ধার শোধ করতে হবে ।
বিরোধিদেরকে নিশানা করে বলেন, "নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে । এর পরেই তিনি এই ক্রেডিট কার্ডের কথা ঘোষনা করেন "।
আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন, ছাত্রছাত্রীদের পাশে তিনি ছিলেন এবং আছেন ।

Post a Comment