সপরিবারে ঝাড়গ্রাম বেড়াতে গেলেন নচিকেতা
দি নিউজ লায়নঃ সপরিবারে ঝাড়গ্রাম বেড়াতে গেলেন নচিকেতা চক্রবর্তী।তিনি ঝাড়গ্রাম এর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন। সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তীকে আমন্ত্রণ জানায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো। শুক্রবার সকালে অজিত মাহাতোর আমন্ত্রণে সাড়া দিয়ে সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়াম আসেন।ওই স্টেডিয়াম চত্বরে তিনি পলাশ গাছ লাগান। সেই সঙ্গে তিনি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম এর সর্বস্তরের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী কে দেখার জন্য বহু মানুষ ভিড় জমায়। তাদের তিনি হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো বলেন ঝাড়গ্রামে প্রচুর শাল গাছ রয়েছে ।কিন্তু পলাশ গাছ সেভাবে নেই ।তাই পলাশ গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী ঝাড়গ্রাম ঘোড়াধরা স্টেডিয়ামে এসে পলাশ গাছের চারা গাছ লাগান। তাকে তিনি স্বারক ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নচিকেতা চক্রবর্তী বলেন ঝাড়গ্রাম খুব সুন্দর জায়গা। ঝাড়গ্রাম এর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মানুষের মন ভরে যায়। তাই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য সপরিবারে এসেছি বলে তিনি জানান। আগামী দিনে ও তিনি ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলে জানান।

Post a Comment