কেশপুরে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল - The News Lion

কেশপুরে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল

 


দি নিউজ লায়নঃ     জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের দলটি পশ্চিম মেদিনীপুর জেলায় শুক্রবার তৃতীয় দিনের সফর করছে।শুক্রবার দুপুরে দলটি  কেশপুর থানাতে এসে পৌঁছয়। পরে তারা কেশপুর থানা এলাকার কলাগ্রাম ও গোলাড় গ্রামে গিয়ে অত্যাচারিত গ্রামবাসীদের সঙ্গে  কথা বলেন।  এইসব স্থানে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার ছবিও  তোলেন তাঁরা।  জানা গেছে, দুই জন ডেপুটি পুলিশ সুপার এবং একজন ইন্সপেক্টর  পদমর্যাদার  আধিকারিক এম .এস .গিল,  দুষ্মন্ত সিংহ ত্যাগী এবং এন .কুমার এর নেতৃত্বে তিন সদস্যের  ঐ দলটি সরেজমিন পরিদর্শন করেছেন কেশপুরে। 


তারা নির্যাতিত পরিবারগুলির সাথে বিস্তারিত ভাবে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ভোট-পরবর্তী হিংসার সরেজমিন তদন্ত তারা কেশপুরের কয়েকটি গ্রামে যায়। তারা মন দিয়ে ক্ষতিগ্রস্তদের অভিযোগ শুনেন এবং তাদের বয়ান ডায়েরিতে নথিভূক্ত করেন ।কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট-পরবর্তী হিংসার তদন্তের দায়িত্ব পেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন।পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ,খড়গপুর এর পাশাপাশি তারা কেশপুরের বিভিন্ন এলাকায় গিয়ে নির্যাতিতাদের সাথে কথা বলেন। 


তবে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা কেশপুরে এলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন কিছুই মন্তব্য করা হয়নি। তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন উনারা এসেছেন তদন্ত করে দেখবেন। কেশপুরে কোন বিজেপি কর্মী বা বিরোধী কর্মীর উপর হামলা চালানো হয়নি ।তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বরং বিধানসভা নির্বাচনের দিন দলের প্রার্থী শিউলি সাহার এজেন্টকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস অত্যাচার চালায় নি। বরং তৃণমূল কংগ্রেস এর কর্মীরা হামলার শিকার হয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.