ভুতের আতঙ্ক নবদ্দীপে - The News Lion

ভুতের আতঙ্ক নবদ্দীপে

 

দি নিউজ লায়নঃ      ভুতের আতঙ্ক নবদ্দীপে। চলছে ভুত তাড়ানোর নানা প্রক্রিয়া। ঘটনাটি ঘটেছে   নবদ্বীপ শহরের মহাপ্রভু কলোনীর বিষ্ণু দাস লেনের প্রতাপনগর বাজারের পিছনে। এখানে কয়েকদিন ধরে তিনজনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। সাথী কর নামে এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও প্রশান্ত ঘোষ এবং তার স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছে। আর এদের মৃত্যর পরথেকেই প্রতিদিন কোন না কোন বাড়িতে ভূতের রহস্য ধরা পড়ছে। তাই আতঙ্কিত অনেকেই।



 স্থানীয় বাসিন্দা জয়দেব দেবনাথ জানান, ঐ পাড়ায় দু'জন কিছুদিন আগে মারা যায়, একজনকে খুন হয় এবং আরেকজন গৃহবধূ আত্মহত্যা করে। পাড়ার প্রায় সকলের বিশ্বাস ঐ দুই মৃতদেহের আত্মা ঘুরে বেড়াচ্ছে ভূত হয়ে। অনেকের বাড়িতে নাকি ঐ ভূত রাতে দরজায় ঠকঠক করে আওয়াজ করছে ইত্যাদি ইত্যাদি। এর জেরে এলাকার লোকেরা ভয়ে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে পারে না।  আতংকিত বাচ্চারাও।


 এদের মধ্যে অনেকে ভূতের ভয় কাটাতে ওঝা গুনীনের কাছে গিয়ে জল পড়া খেয়েছে, তাবিজও নিয়েছে। আবার অনেকে ভূতের দোষ কাটাতে বা আত্মার শান্তির জন্য ভগবৎ গীতা পাঠ ও ধর্মীয় নাম সংকীর্তনের ব্যবস্থা করেছে। প্রায় ১৫ টার মতো মাইক  বাজিয়ে সকাল থেকেই চলছে ভগবানের গান, সন্ধ্যা হলে গীতা পাঠ। এতে নাকি ভূত পালাবে। আগামীকাল ভূত তাড়ানোর জন্য আয়োজন করা হয়েছে মহা-যজ্ঞের। আবার এই অনুষ্ঠানের জন্য পাড়ার লোকেরা কেউ পাঁচশো, কেউ সাতশো, কেউবা হাজার টাকা চাদাও দিয়েছে। যদিও এই খবর পেয়ে যুক্তিবাদী সমিতির সদস্যরা সেখানে ছুটে যান। আজ সন্ধ্যায় স্থানীয় মানুষদের নিযে সচেতনমূলক অনুষ্ঠান করা হয়, পারার দেওয়ালে পোস্টারিং করা হয়, সমিতির লিফলেটও বিলি করা হয় এবং ভূত বলে কিছু হয় না বলে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় । 


ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, " ভূতের ধারণাটাই ভ্রান্ত ও গুজব। মানুষ মারা গেলে তার আত্না বলে কিছু থাকে না। মন, চিন্তা, চেতনা সবই মস্তিষ্ক-কোষের ক্রিয়া কলাপের ফল। মস্তিষ্কের মৃত্যুর সাথে সাথে তথাকথিত আত্মাও উধাও হয়ে যায়। মৃত্যুর পর আত্মা, ভূত, প্রেত নিয়ে মানুষের মধ্যে যে অন্ধবিশ্বাস রয়েছে তা সমাজের পক্ষে ক্ষতিকারক। তাই ভূতের ভয় কাটাতে বা ভূত তাড়াতে যজ্ঞ, ভাগবৎ গীতা পাঠ বা কীর্তন করাটা অজ্ঞতার পরিচায়ক, অর্থের অপচয় এবং একশ্রেণির ধান্দাবাজ মানুষের সুবিধা করে দেওয়া। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.