আয়াদের জুলুম এর প্রতিবাদে বিক্ষোভ - The News Lion

আয়াদের জুলুম এর প্রতিবাদে বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;  পুত্র সন্তান হলে ১ হাজার টাকা ,আর কন্যা সন্তান হলে ৫০০ টাকা দিলেই তবেই মা সহ সদ্যজাত কে বার করে বাড়ি নিয়ে যাওয়া যাবে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে আয়াদের এ হেন অত্যাচার সহ্য করতে না পেরে সোমবার  মাতৃমা বিভাগের গেটের সামনে বিক্ষোভ দেখান প্রসূতিদের বাড়ির লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে আয়াদের জুলুমবাজি সীমাহীন বলে প্রসূতিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ।


প্রতিনিয়ত তারা টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়া পর্যন্ত সদ্যোজাত সন্তানকে তার মা-ও পরিবারে কেউ দেখতে পায় না। অনেকেই আবার দরিদ্র পরিবারের  হওয়ায় কম টাকা দিলেও তাদের  হেনস্থা করা হয় বলে অভিযোগ। বিষয়টি বারবার জানানো সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করে দেখেনি বলে প্রসূতিদের পরিবারের অভিযোগ। তাই সোমবার প্রসূতিদের পরিবারের সদস্যরা ব্যাপক বিক্ষোভ দেখায় ।যার ফলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালী থানার পুলিশ। কোতোয়ালী থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলে প্রসূতিদের পরিবারের লোকেরা বিক্ষোভ কর্মসূচি তুলে নেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.