শোওয়ার ঘর থেকে রহস্যজনক অবস্থায় এক সরকারি কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; শোওয়ার ঘর থেকে রহস্যজনক অবস্থায় এক সরকারি কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরে সানিপার্ক এলাকায়। সরকারি কর্মী মৃতদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বাজারে কয়েক লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল ওই ব্যক্তির। আর তার কারণেই মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই সরকারি কর্মী।
পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সরকারি কর্মীর নাম মনোজ আচার্য (৪৫)। তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মালদায় কর্মরত ছিলেন। পরিবারে রয়েছে স্ত্রী ঝুমা আচার্য ও দুই ছেলে। মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার কারণ, ওই ব্যক্তি প্রায় তিন লক্ষ টাকা বাজার থেকে দেনা করেছিলেন। সেই টাকা কিভাবে তিনি শোধ করবেন বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে রবিবার রাতে খাবার খেয়ে নিজের শোবার ঘরে ঘুমাতে যায় মনোজবাবু। এদিন সকালে বাড়ির অন্যান্য সদস্যরা তার শোয়ার ঘরে ঝুলন্ত দেহ দেখতে পাই।

Post a Comment