লঙ্কার ঝাঁঝ এবার পকেটেও - The News Lion

লঙ্কার ঝাঁঝ এবার পকেটেও

 


দি নিউজ লায়ন;  এক সপ্তাহের মধ্যেই লঙ্কার দাম ৮০ থেকে ১৫০। আগুনের দামে বেড়েছে লঙ্কার দাম। প্রচুর বৃষ্টিতে ক্ষতি হয়েছে লঙ্কা গাছের বহু জায়গায় লঙ্কা গাছ ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছে। তাতেই তৈরি হয়েছে সংকট। তাছাড়াও পেট্রোল-ডিজেলের দাম মাত্রাতিরিক্ত বাড়ার ফলে কমবেশি সব শাক সবজির দাম বেড়েছে। কিন্তু সব কাঁচা আনাজ কে পেছনে ফেলে দিয়েছে লঙ্কার দাম।


ব্যবসায়ীদের দাবি, গত মাসে অতিরিক্ত বৃষ্টির জন্য দাম বেড়েছে লঙ্কার। দক্ষিণবঙ্গের লঙ্কার অংশ চাষ হয্‌ মুর্শিদাবাদ বেলডাঙ্গা তেও। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ শিলিগুড়িতে লঙ্কা চাষ হয়। কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় ক্ষতি হয়েছে লঙ্কা গাছের এবং তার থেকেই তৈরি হয়েছে সংকট।


মানিকতলা বাজারে এক সবজি বিক্রেতার বক্তব্য, 'এখন যে লঙ্কা আছে তা সব বৃষ্টিতে ভেজা। খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে। এক পাল্লা লঙ্কা কিনলে তা থেকে এক কেজি ফেলে দিতে হচ্ছে। তার সঙ্গে যে গাড়িতে মাল আসছে তারাও রেট অনেক বাড়িয়ে দিয়েছে। তার জন্য আমাদেরও দাম বাড়াতে হচ্ছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.