ভাড়াটিয়াদের ওপর নজরদারি বাড়াতে এবার তৎপর পুলিশ প্রশাসন - The News Lion

ভাড়াটিয়াদের ওপর নজরদারি বাড়াতে এবার তৎপর পুলিশ প্রশাসন

 


দি নিউজ লায়ন;  ভাড়াটিয়াদের ওপর নজরদারি বাড়াতে এবার তৎপর পুলিশ প্রশাসন। তাই বারুইপুর পুলিশ জেলার ওয়েবসাইট থেকে এখন 'আবাসিক ভাড়াটিয়া প্রোফাইল ফর্ম' ডাউনলোড করার সুযোগ নিয়ে আসা হয়েছে। এর ফলে ভাড়াটিয়া সংক্রান্ত সব তথ্য পুলিশের নখদর্পণে থাকবে। আর নিশ্চিন্তে থাকতে পারবেন বাড়ি মালিক। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা শহরের লাগোয়া শহরতলি এলাকাগুলির বেশ কিছুটা অংশ পড়ছে বারুইপুর পুলিশ জেলার মধ্যে। জীবিকার বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় এই অঞ্চলে বহু জায়গা থেকে মানুষ এসে বাড়ীভাড়া নিয়ে থাকেন। 


বাইরে থেকে আগত এইসব মানুষদের বাড়ী ভাড়া দেবার আগে বাড়ির মালিকের উচিত প্রস্তাবিত ভাড়াটের সম্পর্কে বিশদে খোঁজ নেওয়া এবং স্থানীয় পুলিশ থানায় জানানো। কিন্তু অনেকেই জানেন না কিভাবে তা করতে হয়। সে কারণেই বারুইপুর পুলিশ জেলার দায়িত্ব গ্রহণ করার পরেই এস পি বৈভব তিওযারী চালু করলেন 'আবাসিক ভাড়াটিয়া প্রোফাইল ফর্ম'। বাংলা ও ইংরাজিতে টাইপ করা এই ফর্মটি এখন সবার সুবিধার্থে বারুইপুর পুলিশ জেলার  ওয়েবসাইটেই পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড করে বাড়ীওয়ালা এবং প্রস্তাবিত ভাড়াটে উভয়েই প্রয়োজনীয় তথ্য ভরে ফর্মটিকে হাতে হাতে জমা করবেন স্থানীয় থানায়। ফলে একদিকে পুলিশের কাছে যেমন বাইরে থেকে আগত মানুষের ব্যাপারে তথ্য থাকবে, বাড়ীওয়ালাও তেমনি নিশ্চিন্ত হবেন তাঁর ভাড়াটের সম্পর্কে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.