বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য গোপীবল্লভপুর এলাকায়
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার গোপালপুর থানার আলমপুর পিড়াশিমুল জুনিয়র হাইস্কুলে চুরির ঘটনাটি ঘটে। করোনা পরিস্থিতির জন্য বিদ্যালয় বন্ধ রয়েছে। কেবলমাত্র মধ্যে মিল দেওয়ার জন্য প্রতিমাসে বিদ্যালয় আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরীশংকর জানা মিড ডে মিলের চাল দেওয়ার জন্য বিদ্যালয়ে গিয়ে অফিস ঘরের তালা খোলার সময় তালা না খোলায় তখন তিনি দেখেন তালা টি বিদ্যালয়ের নয়। বিদ্যালয়ের তালাটিকে ভেঙ্গে অন্য তালা কেউ লাগিয়েছে।
এরপর তিনি বিদ্যালয়ের পরিচালক কমিটির সভাপতি সুধীর আচার্য ও সম্পাদক ও অবনী ওঝাকে বিষয়টি জানান। তারা এসে ওই তালা টি ভেঙে বিদ্যালয়ের অফিস ঘরে ঢুকে দেখেন বিদ্যালয় এর চারটি কম্পিউটার ও একটি প্রিন্টার মেশিন নেই । দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরীশংকর জানা গোপীবল্লভপুর থানায় গিয়ে বিদ্যালয়ের চারটি কম্পিউটার ও একটি প্রিন্টার মেশিন চুরির ঘটনাটি লিখিতভাবে জানান ।অভিযোগ পাওয়ার পর গোপীবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment