পেট্রোলের দামকে ক্রিকেট সেঞ্চুরির সাথে তুলনা করে ব্যঙ্গাত্মক প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের
দি নিউজ লায়ন; গতকালকের পর আজ আবারো, শান্তিপুরের রাজপথ দখল করল তৃণমূল ছাত্র পরিষদ। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই একপ্রকার ভিজে ভিজেই সম্পন্ন হল বিক্ষোভ মিছিল। কিন্তু সরকারের পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসে বেলাগাম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। রানাঘাট জেলা সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদ কো-অর্ডিনেটর সৌমিত প্রামাণিক , যুব তৃণমূল কংগ্রেস সদস্য বিটন বিশ্বাস, তৃণমূল ছাত্র পরিষদ সদস্য রাজা রায়ের ব্যবস্থাপনায় প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী পথে নেমে বিক্ষোভ দেখায়।
ঘোড়ার গাড়ির উপর মোটরসাইকেলে চেপে ক্রিকেটের সেঞ্চুরির ব্যঙ্গাত্মক চিত্র তুলে তারা। এরপর ডাকঘর মরে এসে শেষ হয় ওই বিক্ষোভ মিছিলটি, সেখানে একটি পথসভার মাধ্যমে সাধারণ মানুষকে অবহিত করা হয় বিজেপি সরকারের সর্বনাশা বিভিন্ন কর্মকান্ড নিয়ে, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র বক্তব্য রাখেন। গতকাল এবং আজ পৃথক দুটি ছাত্র পরিষদের মিটিংয়ের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, কোন বৈষম্য নয় দলীয় অনুমতিক্রমে সকলেই যে যার মতন করে বিক্ষোভ সংগঠিত করেছেন।

Post a Comment