অসুস্থ ছাত্রের চিকিৎসার জন্য সাহায্যের আশ্বাস দিলেন বীরবাহা হাঁসদা - The News Lion

অসুস্থ ছাত্রের চিকিৎসার জন্য সাহায্যের আশ্বাস দিলেন বীরবাহা হাঁসদা

 


দি নিউজ লায়ন;  ঝাড়গ্রামের বিজেপি সাংসদ এর লিখিত আবেদন কাজে লাগলো না অসুস্থ ছাত্রের চিকিৎসার জন্য সাহায্যের আশ্বাস দিলেন তৃণমূল বিধায়ক ।চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায়  ব্যাঙ্গালুর থেকে ফিরে আসতে হলো ক্যান্সার আক্রান্ত তরুণ সুশান্ত বেজকে।দু'দিনের মধ্যেই চিকিৎসার ব্যবস্থা করলেন রাজ্যের  বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা  হাঁসদা। বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে নিজের সাথেই ক্যান্সার আক্রান্ত ওই যুবক এর চিকিৎসার জন্য  তাকে নিয়ে রওনা দিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক তথা বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ।


গত ফেব্রুয়ারি মাসে ফুটবল খেলতে গিয়ে ডান পা ফুলে যায় লালগড়ের  সিজুয়া গ্রামের সুশান্ত বেজের ।কিন্তু  আর্থিক কারণে তার চিকিৎসা ঠিক ভাবে হয় নি। পরে জানা যায় তার পায়ে ক্যান্সার হয়েছে।পরে চিকিৎসার জন্য পরিবার প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড এর জন্য আবেদন করেন। পরে স্থানীয়  বিজেপির সাংসদ কুনার হেমব্রম এর সাথে তার পরিবারের লোকেরা দেখা করলে তাদের দ্রুত  ব্যাঙ্গালোর হাসপাতাল যেতে বলেন। সেখানে ভর্তি করলে  পাঁচ লক্ষ টাকা খরচ পাওয়া যাবে বলে সংসদ আশ্বাস দেন ।


কিন্তু প্রায় দু মাস অপেক্ষা করেও সাহায্য মেলেনি। গত রবিবার অসুস্থ ছেলেকে নিয়ে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরেন সুশান্তের বাবা রনজিত বেজ ।বণ দফতরের প্রতি মন্ত্রী  বীরবাহা হাঁসদা তার বাড়িতে গিয়ে তাদের আশ্বাস দেন কলকাতাতে ছেলের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করবেন। বৃহস্পতিবার সেই অসুস্থ সুশান্তকে নিজের গাড়িতে করেই কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা হন রাজ্যের বন দফতরের প্রতি মন্ত্রী  তথা ঝাড়গ্রামের বিধায়ক  বীর বাহা হাঁসদা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.