মাগুরার সুইচগেটে দিনদিন ভিড় বাড়াচ্ছে ভ্রমণ পিপাসুদের, বর্ষার দিনে বিপদের আশঙ্কা
দি নিউজ লায়ন; সোশ্যাল মিডিয়ায় মাগুরার সুইচগেট ভ্রমণ পিপাসুদের নিজের দিকে আকর্ষিত করছে।কেউ নাম দিচ্ছে মিনি দীঘা কেউ আবার গরিবের দুবাই সাগর। রতুয়া ২নং ব্লকের শেষ প্রান্তে রয়েছে মাগুরা সুইচগেট যা এখন ভ্রমণ পিপাসুদের কাছে মিনি দীঘা বা গরিবের দুবাই সাগর নামে সোশ্যাল মিডিয়ায় পরিচালিত।
যেখানে এখন প্রত্যেক দিন মালদার বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্র ও ওয়াটার পার্কের মতোই মজা নিতে ভিড় জমায় লোকজনেরা।
কিন্তু এখন বর্ষাকাল তাই আনন্দ উপভোগ করতে এসে কোন বিপদের সন্মুখিন যাতে হতে না হয় সেই জন্য স্থানীয়রা প্রশাসনের নজরদারির আবেদন করেছেন।কারন এই সুইচগেটটি দিয়ে প্রবল গতিতে বর্ষার জল প্রবাহ হয়। যার কারণে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকে তাই আনন্দ যেন দুঃখের কারণ না হয়ে দাঁড়ায় সেদিকেও লক্ষ্য রাখা জরুরি।
Post a Comment