সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু - The News Lion

সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু

 


দি নিউজ লায়ন; সাপের কামড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এবং আশঙ্কাজনক অবস্থায় এক নাবালকের চিকিৎসা চলছে হাসপাতালে। মৃত দুই শিশুর নাম শুভংকর সিং তার বয়স দেড় বছর। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভাঙ্গাগড় এলাকায়। বুধবার সন্ধ্যা নাগাদ বাড়ির উঠানে খেলা করার সময় সবার অলক্ষ্যে ওই শিশুটিকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয় বলে অভিযোগ। এরপর তাঁর বাড়ির লোকেরা জানতে পেরে তাকে প্রথমে স্থানীয় ভাঙ্গাগড় হাসপাতলে নিয়ে যায়।


 সেখান থেকে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন । অপর ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যের চাকুলিয়া গ্রামের ঘটনা।মৃত শিশুর নাম বোধা শবর ।এগারো বছরের ওই শিশু যখন ঘুমিয়ে ছিল তখন বিছানায় তাকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। বুধবার রাতেই তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি   হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। অপর ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া গ্রামে।


 ওই গ্রামের বাসিন্দা ১৫ বছরের দুর্গা হাঁসদা নামে একটি ছেলে বুধবার রাতে বাড়িতে খাওয়াদাওয়া করছিলেন ।সেই সময় তাকে একটি চিতি সাপ কামড়ে দেয় ।তার বাড়ির লোকেরা সাপটিকে মেরে একটি জারে ভর্তি করে ওই না বালক এর সঙ্গে ঝারগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। তার চিকিৎসা চলছে। তবে তার অবস্থা সংকটজনক ।সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু ও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে। মৃত দুই শিশুর পরিবারের লোকেরা কান্নায় ভেঙ্গে পড়ে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর ওই দুটি শিশুর দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.