এবার SBI গ্রাহকদের জন্য রইল গুরুত্বপূর্ণ খবর - The News Lion

এবার SBI গ্রাহকদের জন্য রইল গুরুত্বপূর্ণ খবর

 


দি নিউজ লায়ন; আপনি কি একজন SBI গ্রাহক..?  আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ খবর ।

 এবার বড় বদল করতে চলেছে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ।  এবার ব্যাংক গ্রাহকদের বেশ কিছু পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে আগামি ১ জুলাই থেকে ।  এবার থেকে অতিরিক্ত চার্জ দিতে হবে এসবিআই এটিএম থেকে টাকা তোলা ও চেকবুক ব্যাবহারের ক্ষেত্রে ।  তবে চলুন দেখে নেওয়া যাক এই বড়োসরো বদলের ফলে কারা প্রভাবিত হতে চলেছেন ! 

যদি আপনার ব্যাংকে ডিপোজিট অ্যাকাউন্ট বা বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে লাঘু হতে চলেছে এই নতুন নিয়ম আপনার উপর এবং বাড়তি টাকা খরচ হতে চলেছে আপনার পকেট থেকে । 

নির্দিষ্ট লিমিটেশনের বেশি টাকা লেনদেন করলেই দিতে হবে অতিরিক্ত চার্জ -

             BSBD হলো একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ।  এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট গ্রাহকদের দেওয়া হয়ে থাকে এটিএম-ডেবিট কার্ড ।  এই অ্যাকাউন্ট খুলতে গেলে কেওয়াইসির ভ্যালিড ডকুমেন্ট হলেই চলবে ।  এই গ্রাকরা মাসে চার বার টাকা তুলতে পারবেন ।  এর সাথে যুক্ত রয়েছে এটিএম ও ব্যাংকের শাখা ।  এবার থেকে ব্যাংক ফ্রি লিমিটের পর প্রতি ট্র‍্যানজেকশনে ১৫ টাকা প্লাস GST  চার্জ করবে বলে জানা গেছে । 

চেকবুকের ক্ষেত্রে এবার কত লাগবে চার্জ -

 বিগত দিনে ব্যাংক এক আর্থিক বছরের জন্য ১০ পাতার চেক বুক দিত গ্রাহকদের ।  এবার ১জুলাই থেকে নয়া নিয়মের দরুন চেকবুক হোল্ডারদের ৪০ টাকারও বেশি GST দিতে হবে বলে জানা গেছে ।  এমনকি এবার থেকে ২৫ পাতার চেকবুকের জন্য গ্রাহকদের  GST চার্জ দিতে হবে ৭৫ টাকার বেশি ।  যদি হঠাৎ আপনার এমার্জেন্সি কারনে ১০ পাতার চেকবুকেরও প্রয়োজন হয়, তবে তা আপনায় ৫০ টাকা প্লাস জিএসটি দিয়ে তা নিতে হবে । তবে ছাড় পাবেন প্রবীন নাগরিকরা ।  তাঁদের আর নতুন করে চেকবুকের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে না । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.