আজও হলোনা টলিপাড়ায় শুটিং - The News Lion

আজও হলোনা টলিপাড়ায় শুটিং

 


দি নিউজ লায়ন;  আজও হলোনা শুটিং। টলিপাড়ায় শুটিং অব্যহত। সময় মেনে অভিনেতা পরিচালকেরা স্টুডিওতে পৌঁছালেও শুরু করতে পারছে না শুটিং। নতুন ধারাবাহিক শুরু করায় বাদ সাধছেন কলাকুশলীরা। মশা সমাধানের উদ্যোগের মঙ্গলবার সন্ধ্যে ফের বৈঠকে বসছেন রাজ চক্রবর্তী, প্রযোজক গিল্ড, অরূপ বিশ্বাস ,স্বরূপ বিশ্বাস ও শান্তিলাল মুখোপাধ্যায়। আঙ্গুল উঠছে ফেডারেশন এর দিকে।

কলটাইম মেনে অভিনেতা-অভিনেত্রীরা ফ্লোরে পৌঁছালেও খুলছে না ফ্লোরের দরজা। শুটিং এর জন্য দিন গুনছে অভিনেতা অভিনেত্রীরা। আর্টিস্ট ফোরাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান , মিটিং এ সব সমস্যার সমাধান হবে আশা রাখছি, কাজ বন্ধ থাকা কোনোভাবেই কাম্য নয়।

শিল্পী দেবদূত ঘোষ এর মতে, 'কাজ শুরু না হলে বহু মানুষের কাছে থাকছে না রোজগার হচ্ছে না'। সব দিকটাই দেখা প্রয়োজন। মতবিরোধ ও রাগের ঊর্ধ্বে গিয়ে আগে মানুষ হিসাবে সংসার চালানোর দিকটা দেখা জরুরি।

সাংস্কৃতিক সেলের দায়িত্বে রয়েছেন  পরিচালক রাজ চক্রবর্তী। জি ২৪ ঘন্টা তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরও কেন শুটিং হচ্ছে না বুঝে উঠতে পারেনি এখনো। কোথায় সমস্যা হচ্ছে তা জানা দরকার এবং তা জানতেই এই বৈঠক। সমস্যা তো আসবেই কিন্তু যত দ্রুত সম্ভব তা সমাধান করতে হবে।

এবং সোমবার থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল যে নতুন ধারাবাহিক গুলি তা এখনো শুরু হয়নি। ধূলিকণা, মন ফাল্গুন, মীরা - র অভিনেতা অভিনেত্রীরা পৌঁছালেও কাজে যোগ দেননি কলাকুশলীরা। কেন কাজে যোগ দিচ্ছেন না কলাকুশলীরা কি বার্তা রয়েছে তাদের কাছে, সেই প্রশ্নের উত্তর খোঁজা হবে আজকের বৈঠকে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.