নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ - The News Lion

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

 


দি নিউজ লায়ন;   মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, জানা গেছে বর্ষীয়ান অভিনেতা নিউমোনিয়ায় আক্রান্ত।  গত দুইদিন ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন । তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানালেন অভিনেতার সহকারী।

পরীক্ষা-নিরীক্ষার পরে তার ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে, তারপরই হাসপাতলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে পরিবারের লোকজন, বুধবার সকালে সেই তথ্য প্রকাশ্যে আসে। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতার সুস্থতা কামনা করতে থাকেন তার অগণিত ভক্তগণ।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.