মঙ্গলকোটে তৃণমূল নেতাকে গুলি করে খুন - The News Lion

মঙ্গলকোটে তৃণমূল নেতাকে গুলি করে খুন

 


দি নিউজ লায়ন;   পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল ভাজপার দুষ্কৃতি বাহিনী। নিহত অসীম দাস মঙ্গলকোট বিধানসভার লাখুরিয়ার তৃণমূল অঞ্চল সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দলীয় কাজ সেরে কাসেমনগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন অসীমবাবু। পথে তার বাইক আটকায় দুই থেকে তিন জন সশস্ত্র দুষ্কৃতী। বাইক থেকে নামিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে খুব কাছ থেকে তার বুকে দুটি গুলি করা হয়।


 রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতা লুটিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল নেতার উপর হামলার খবর পেয়ে কাটোয়া হাসপাতালে ছুটে আসেন জেলা তৃণমূল নেতৃত্ব। 


জেলা তৃণমূল নেতাদের অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপির দুষ্কৃতী বাহিনী। মঙ্গলকোটে তৃণমূল ভোটে জিতেছে এছাড়া পূর্ব বর্ধমানের গ্রামীণ এবং শহরাঞ্চল সব জায়গাতেই তৃণমূল করেছে তাই বেছে বেছে তৃণমূল নেতাদের ওপর হামলা হচ্ছে যে অসীম দাস কে গুলি করা হয়েছে তাকে বিধানসভা ভোটের সময় থেকে টার্গেট করেছে বিজেপি দুষ্কৃতী বাহিনী একাধিকবার তাকে বিজেপিতে যোগ দেয়ার জন্য চাপ দেয়া হয়েছিল শেষ পর্যন্ত কোন ভাবেই তাকে বাগে আনতে না পেরে গুলি করে খুন করা হল পুলিশ দ্রুত এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের পেছনে কার বা কাদের পরিকল্পনা রয়েছে তাদের খুঁজে বের করুনি দাবি জেলা তৃণমূল নেতৃত্বের অন্যদিকে পুলিশ সূত্রে খবর গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে দুষ্কৃতী খোঁজে তল্লাশি চলছে। মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরীর অভিযোগ,"বিজেপি ছাড়া এই খুন কেউ করতে পারে না। আমরা নিশ্চিত বিজেপি আশ্রিত দুস্কৃতীরা এই খুন করেছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.