ফের একই কায়দায়, একই এলাকায় চুরি - The News Lion

ফের একই কায়দায়, একই এলাকায় চুরি

 


দি নিউজ লায়ন;   একই কায়দায়, একই এলাকায় ফের চুরি। বর্ধমান থানার বর্ধমান শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এই চুরির ঘটনা ঘটে। কয়েকদিনের ব্যবধানে পরপর চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগে বর্ধমান শহরের ৮ নম্বর ওয়ার্ডের  বাসিন্দার শ্যামাপ্রসাদ বট্টব্যালের বাড়ি ফাঁকার সুযোগ নিয়ে দুষ্কৃতিরা চুরি করে। সেই একই কায়দায় একই এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতিরা অপারেশন চালায় এবং কয়েক লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চলে যায় দুষ্কৃতিরা। 


 দুটি ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। শ্যামাপ্রসাদ বট্টব্যালের ঘরের দরজা ও আলমারির লকার ভেঙে তা থেকে ১৫ ভরি সোনার গয়না, ৭০ হাজার টাকা, ল্যাপটপ, জামা-কাপড় ও কাঁসার বাসনপত্র নিয়ে পালায় চোরে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে ওয়ার্ডের অরবিন্দপল্লিতে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে বাড়ির মালিক প্রবীর সাহা সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিস ঘটনার তদন্তে বাড়িতে যায়। 


অভিযোগে প্রবীরবাবু জানিয়েছেন, রবিবার রাতে বাড়িতে কেউ ছিল না। এদিন সকালে প্রতিবেশীর কাছে জানতে পারি, বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে টিভি, কম্পিউটারের মনিটর ও ২টি পুরানো মোবাইল নিয়ে পালিয়েছে চোরে। ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়েছিল। শ্যামাপ্রসাদবাবুর বাড়িতে চুরির ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। যদিও চুরির মালপত্র উদ্ধার হয়নি। শহরে পরপর চুরির ঘটনা ঘটছে।  থানার এক অফিসার সাংবাদিককে বলেন, শহরে নজরদারি বাড়ানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই চোর ধরা পড়ছে। কিছু ক্ষেত্রে চুরির মাল উদ্ধার হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.