করোনা বিনাশ উৎসব হবে মেঘালয়ে - The News Lion

করোনা বিনাশ উৎসব হবে মেঘালয়ে

 


দি নিউজ লায়ন; করোনা বিনাশ উৎসব হবে মেঘালয়ে। প্রতিবছর এই এই উতসব ‘‌অশুভ শক্তি’‌র বিনাশের জন্য নাচ, গানের মাধ্যমে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাঁরা। তবে চলতি বছরে করোনাভাইরাসের বিনাশ চাইবেন মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের উপজাতিরা।


এই উৎসবের নাম ‘বেহদীনখলম’। চলে চার দিন ব্যপি। করোনা পরিস্থিতিতে এবার উৎসবে কাটছাঁট করা হয়েছে। জারি হয়েছে নানা বিধিনিষেধ। সেই সঙ্গে রয়েছে শর্ত–একমাত্র টিকাপ্রাপ্তরাই ‘বেহদীনখলম’–এ যোগ দিতে পারবেন। স্থানীয়রা বলছেন, ‘বেহদীনখলম’–এর আক্ষরিক অর্থ হল অতিমারি বা মড়কের মতো বিনষ্টকারী শত্রুকে তা়ড়িয়ে দেওয়া।


 প্রতি বছর জুলাইতে চাষের জমিতে বীজ রোপণের আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। এ বছর টিকা না নেওয়া থাকলে এই উৎসবে ঢোকা যাবে না। জোয়াইয়ের এক বাসিন্দা বলেছেন, ‘এটা আমাদের নিজস্ব উৎসব। ভাইরাস হোক বা অন্য কোনও রোগ, সব কিছুর থেকে মুক্তি পেতে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। যাতে মেঘালয় তো বটেই, গোটা দেশ করোনা থেকে মুক্ত হয়।’‌ তবে করোনাকে তাড়াতে গিয়ে নিজেরাই যাতে তার শিকার না হয়ে পড়েন, সেদিকেও খেয়াল রয়েছে উদ্যোক্তাদের। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.