জ্বালানির মূল্যবৃদ্ধিতে আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ হাওড়ায় - The News Lion

জ্বালানির মূল্যবৃদ্ধিতে আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ হাওড়ায়

 


দি নিউজ লায়ন;  হাওড়াতেও পেট্রোলের সেঞ্চুরি, পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের  আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে অভিনব প্রতিবাদ। হাওড়ায় পেট্রোলের দাম ১০০ পার করতেই কালো ব্যাজ পরে কালা দিবস পালন করল অল বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন।


 বুধবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হলো অস্বাভাবিক হারে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। কেন্দ্রীয় সরকার তথা তেল কোম্পানিগুলিকে এদিন এভাবেই প্রতিবাদের বার্তা দিলেন বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।পাশাপাশি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানালেন তাঁরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.