কী কী কারণে পায়ুপথে রক্তক্ষরণ হয়?
দি নিউজ লায়ন; খুব সাধারণ কারণেই পায়ুপথে রক্তক্ষরণ হয়। সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। শক্ত পায়খানা হওয়ার কারণে মাঝেমধ্যে মলদ্বারে রক্তক্ষরণ হয়। আবার অনেক সময় দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য ছাড়াও রক্তক্ষরণ হচ্ছে। সেটা হয় পাইলসের কারণে, হেমোরয়েডের জন্য।
সেটাতেও কোষ্ঠকাঠিন্য হয়, আবার কোষ্ঠকাঠিন্য ছাড়াও... হেমোরয়েড মানে মলদ্বারে রক্তশিরা ফুলে থাকা। সেখান থেকেও রক্তক্ষরণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায়, কিছু লিভার ডিজিজের জন্য; রক্ত জমাট বাঁধার কিছু কারণে... রক্ত জমাট বাঁধছে না বা রক্তক্ষরণের প্রবণতা আছে। আরেকটা যেটা সবচেয়ে গুরুতর কারণ বলে মনে করা হয়, রেকটাম বা কোলনে বা মলদ্বারের ক্যানসারের কারণে রক্তক্ষরণ হয়।

Post a Comment