বনগাঁ-এ তৃণমূল যুব কংগ্রেসের সাইকেল মিছিল - The News Lion

বনগাঁ-এ তৃণমূল যুব কংগ্রেসের সাইকেল মিছিল

 


দি নিউজ লায়ন; পেট্রোল,ডিজেলের অত্যধিক মুল্যবৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল।সিঙ্গুরের রতনপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে বিধানসভায় এসেছেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না।এই ইস্যুতে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের প্রতিবাদের সুর আরও জোরাল হচ্ছে।বুধবার বনগাঁ শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল হন।  পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেই এদিন বনগাঁ হাইস্কুল মাঠ  থেকে প্রায় শতাধিক যুব তৃনমূল কংগ্রেসের কর্মীরা সাইকেল নিয়ে এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।


 মুছে যাবে দেশে গরিবের কান্না, যেদিন প্রধানমন্ত্রী হবে বাংলার অগ্নিকন্যা। খালিপেটে রামের নাম, ১০০০  টাকা গ্যাসের দাম। এই বিজেপি আর না।তৃণমূল যুব কর্মীরা  এই ধরনের বিভিন্ন  প্লাকার্ড গলায় ঝুলিয়ে প্রতিবাদে সামিল হয়। এদিনের এই মিছিল শেষ হয় এক নম্বর রেলগেট সংলগ্ন বক্সিপল্লি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। এছাড়াও বারাসত শহরে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে পেট্রোল,ডিজেলের মুল্যবৃদ্ধি নিয়ে টিপ্পনিও করা হয়েছে।সেঞ্চুরি করার পর ক্রিকেটাররা যেভাবে ব্যাট তুলে ধরেন,সেই আদলেই প্রধানমন্ত্রী এক হাতে ব্যাট,অন্যহাতে হেলমেট তুলে ধরেছেন।ছবিতে লেখা পেট্রোলে সেঞ্চুরি করল।তৃণমূল যুব কর্মীরা এইভাবেই প্রতিবাদ জানিয়েছেন।  


 বনগাঁ শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি শুভেন্দু মন্ডল বলেন যেভাবে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বাড়ছে, তাতে সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোয়া। এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.