মামার বাড়িতে আত্মঘাতী ভাগ্নী - The News Lion

মামার বাড়িতে আত্মঘাতী ভাগ্নী

 


দি নিউজ লায়ন; হাবরা থানার নগরথুবা এলাকায় মামার বাড়িতেই আত্মঘাতী হলেন তরুনী ভাগ্নী। পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রিয়া মন্ডল(২০)। রাতেই দেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।প্রেমের সম্পর্ক নিয়ে মনোমালিন্যের জেরেই তরুণী আত্মঘাতী হয়েছে বলেই ধারনা পুলিশ এবং মৃতার মামার বাড়ির পরিবারের।মৃতার মামা ভাগ্নীর প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।  পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে খুব ছোট বেলা থেকেই প্রিয়া মন্ডল হাবরার নগরথুবায় মামা অশোক বালার বাড়িতেই মানুষ হয়েছেন।


প্রিয়ার বাবা প্রভাস মন্ডল থাকেন ঠাকুরনগরে। হাবরার আক্রমপুর হাইস্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল সে। মাঝেমধ্যে ঠাকুরনগরে গেলেও প্রিয়া মামার বাড়িতেই থাকতেন।পরিবার সুত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই প্রিয়া ঠাকুরনগরের বাসিন্দা অচিন্ত মন্ডল নামে এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন।প্রায় তিন বছর প্রেমের সম্পর্ক তাদের।অচিন্তর সাথে বিয়েও ঠিক হয়েছিল প্রিয়ার। মঙ্গলবার সন্ধ্যার পর মামার বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় দড়ির ফাস লাগিয়ে আত্মঘাতী হন প্রিয়া। বিষয়টি নজরে আসতেই প্রিয়াকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।  প্রিয়ার মামা অশোক বালা বলেন মেয়ে আমার কাছেই মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় আমরা বাড়িতেই ছিলাম।কিন্তু কখন যে পাশের ঘরে গিয়ে আত্মহত্যা করে বসল বুঝতেই পারি নি।তিনি বলেন ঠাকুরনগরে অচিন্ত মন্ডলের সাথে প্রেম ছিল।বিয়েও ঠিক হয়েছিল।       


 কিন্তু সম্প্রতি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় মনোমালিন্য। আমি বিষয়টি পুলিশকেও জানিয়েছি। মৃতার বাবা প্রভাস মন্ডল বলেন ছোটবেলা থেকেই সে মামার বাড়িতে মানুষ।মাস দেড়েক আগে ঠাকুরনগরে এসেছিল।মেয়ের সাথে আমার সেটাই শেষ দেখা।   ও যার সাথে প্রেম করত,তাত সাথেই বিয়ে ঠিক হয়েছিল।  হাবরা থানার পুলিশ জানিয়েছে মৃতার মামার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.