সৌমিত্র খাঁ প্রসঙ্গে কি বললেন দিলীপ ঘোষ - The News Lion

সৌমিত্র খাঁ প্রসঙ্গে কি বললেন দিলীপ ঘোষ

 


দি নিউজ লায়ন;  সোমবার গোপীবল্লভপুরের দলীয় কর্মসূচিতে এসে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।সৌমিত্র খাঁ প্রসঙ্গে বলেন, এখনো তিনি কোনো পদত্যাগ পত্র পাননি। যখন পাবেন তখন তিনি মুখ খুলবেন। বিচারপতি র সরে যাওয়া প্রসঙ্গে তাঁর অভিমত তৃনমূল বিচার ব্যাবস্থাতেও রাজনীতি করা ছাড়ছে না। কোর্টকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। বিচারপতি সরে দাড়ান নি। তিনিই হেয়ারিং করবেন। উল্টে যে ভাবে কালিমা লিপ্ত করা হয়েছে তাকে তার বিরুদ্ধে  পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 


তৃণমূলের নেতা সেখসুফিয়ান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ও কে উকিল না জাজ। ওর কোমরে দড়ি বেঁধে ওকে টেনে অানা উচিৎ। জেলা স্তরে সমন্বয় ও প্রাক্তন জেলাসভাপতির শুভেন্দুর পোগ্রামে উপস্থিত না থাকার  প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান শুভেন্দুর পোগ্রাম কোনো সাংগঠনিক নয়। তার পোগ্রাম সাংগঠনিক ভাবে যেখানে হয়েছে সেখানে সকলে উপস্থিত ছিলো। 


 বুধবার বিজেপির ঝাড়গ্রাম জেলার কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। জেলার সমস্ত নেতা কর্মীদের নিয়ে বৈঠক করলেও বেশীর ভাগ কর্মীই অনুপস্থিত ছিলেন।বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ গোপীবল্লভপুর ১নং ব্লকের একটি বেসরকারি অতিথি অাবাসে বুধবার মিটিং করেন । এর পর তিনি নিজেরবাড়ি কুলিয়ানা তে মায়ের সাথে দেখা করতে যান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.