কেন পরকীয়া হয় - The News Lion

কেন পরকীয়া হয়

 


দি নিউজ লায়নঃ 

জোর করে বিয়ে

কিছু বিবাহ পরিবার এবং সমাজের চাপের ফলে হয়ে যায়। এমনকি, তারা তাদের জীবনসঙ্গীকে না জেনেও বিবাহে সম্মত হন। ফলে পরে তারা বুঝতে পারেন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ভুল করেছেন। তখন তার জীবনসঙ্গীর থেকেও ভাল কাউকে দেখে আকৃষ্ট হয়ে পড়েন। শুরু হয় বন্ধুত্ব থেকে, তারপর তা পরিণত হয় একটি সম্পর্কে।

বাল্য বিবাহ 

অল্প বয়সে বিয়ে হলেই পরকীয়ায় জড়িত পড়ার সম্ভবনা থাকে। তারা অনুভব করে যে তারা এই বয়সে জীবন উপভোগ করেনি। ফলে উপভোগের চাওয়া পাওয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হতে থাকে। 


সন্তানের জন্ম 

পিতৃত্ব বা মাতৃত্বের ফলে একটি স্বামী এবং স্ত্রীর গতিশীল সম্পর্কে পুরো পরিবর্তন ঘটতে থাকে। তখন আপনি একে অপরের ভলোবাসা থেকে বঞ্চিত হয়ে যান। সন্তান আপনাদের উভয়ের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অগ্রাধিকার পরিবর্তনের পাশাপাশি আপনারা একে অপরকে যে সময় দিতেন তাও হ্রাস পেতে থাকে। মহিলাদের ভাল মা হওয়ার জন্য তাদের সমস্ত ভালোবাসা জন্ম নেয় সন্তানের প্রতি। ফলে ধীরে ধীরে পুরুষরা তাদের নিজের বাড়িতে বিচ্ছিন্ন এবং গুরুত্বহীন বোধ করতে শুরু করে। অভাবের এই অনুভূতির ফলে অন্য কোথাও গুরুত্ব এবং আনন্দ খুঁজতে জড়িয়ে পড়ে মন। 

দাম্পত্য জীবনে অসন্তুষ্ট 

পরিবারের মতে বা প্রেম করে বিয়ে মানেই যে বিবাহিত জীবন সুখী তা কিন্তু একেবারেই নয়। বিবাহের বন্ধনকে সঠিক পথে পরিচালিত করা ও সম্পর্ককে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়াই প্রকৃত সুখ। যখনই এগুলি পরিচালনা করতে অক্ষম হয়ে পড়েন, তখনই দম্পতিরা ভরসা হারিয়ে ফেলেন। এরপরে তারা পথভ্রষ্ট হতে শুরু করেন এবং প্রেমের সন্ধান করেন।  


নিজেদের সংযোগ স্থাপনের অভাব 

সময়ের সাথে দৌড়তে গিয়ে আমরা ভুলে যাই পরিবারের কথা, নিজেদের কথা। যা দাম্পত্য জীবনে খুবই প্রভাব বিস্তার করে। কাজ ও দায়িত্বের চাপে কখনও কখনও একটি দম্পতি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে ওঠে। নষ্ট হয়ে যায় সম্পর্কের মাধুর্য্যতা। আপনি যদি একে অপরকে সময় না দেন, তবে সময়ের সাথে সাথে আপনি দম্পতি হিসেবে একে অপরের থেকে আবেগগতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং অন্য কারও সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হতে শুরু করার সম্ভাবনা বেড়ে যাবে। কারও সঙ্গে মানসিক বন্ধন হিসেবে যা শুরু হয় তা পরে বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে পরিচালিত হতে থাকে।


কেরিয়ারে অগ্রগতি 

এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক কারণ হলেও সত্য। কিছু লোক মনে করে কর্মক্ষেত্রে ফ্লার্ট করা এবং উর্ধ্বতনদের সহিত শারীরিক ঘনিষ্ঠতা তাদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে এবং পেশাদার লক্ষ্য অর্জন করতে সহায়তা করতে পারে। বিভিন্ন ‘কাস্টিং কাউচ' এর এক বড় উদাহরণ। সবচেয়ে খারাপ হল এটি সমস্ত শিল্পে বিদ্যমান। কেরিয়ারের লাভের জন্য লোকেরা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, আগ্রহী হয়ে ওঠে শারীরিক মিলনে। যা পুরো পরিবারকে ধ্বংস করতে পারে। 


শারীরিক অসন্তোষ 

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হওয়ার অন্যতম কারণের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। বিবাহের পরে নারী বা পুরুষ উভয়েই কোনও সময় শারীরিক মিলনে অক্ষমতা বোধ করেন। একটা সময়ের পর শারীরিক সম্পর্কের আকর্ষণ হারিয়ে ফেলেন উভয়ে। ফলে, এই এই ঘাটতি মেটাতে অন্য পথ খুঁজে নেন তারা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.