ফের প্রকাশ্যে বিজেপি গোষ্ঠীকোন্দল
দি নিউজ লায়নঃ পূর্ব বর্ধমান জেলার ভজপার যেন গোষ্ঠীকোন্দল মিটছে না। ভোটের আগে থেকেই বারবার বিজেপির অন্তর্কলহে উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব বর্ধমান। মঙ্গলবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন বর্ধমান সদর সাংগঠনিক জেলার বৈঠকে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি সাংবাদিক বৈঠক শুরু করতেই কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীদের একাংশ।
এরপর কার্যালয়ের ভিতরে ঢুকেও অশান্তি করে তাঁরা। স্বাভাবিকভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর ফলে বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন দিলীপ ঘোষ। বিক্ষোভকারীদের কথায়, “দিনের পর দিন যাদের বাড়িতে খেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তাঁদের আজ তিনি চিনতে পারছেন না। পুরনো দিনের কর্মীদের বদলে দলে এখন সুযোগ সন্ধানীদের কদর বেশি।” বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

Post a Comment