স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কে বাধার কারণে খুন স্ত্রী, গ্রেপ্তার স্বামী
দি নিউজ লায়নঃ স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার অপরাধে স্ত্রীকে শ্বাসরোধ করে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল জঙ্গিপুরের রঘুনাথপুর এলাকায়। মৃতার নাম জুলি বিবি(২২)। বর্তমানে তাদের ৭ মাসের এক শিশু সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। গৃহবধূর বাপেরবাড়ির লোকজনের অভিযোগ, পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী সহ পরিবারের লোকজন তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। অভিযুক্ত গৃহ শিক্ষক স্বামী বাদশা শেখ কে গ্রেপ্তার করে পুলিশ।জানা গিয়েছে বছর তিনেক আগে নুরপুরের জুলির সঙ্গে পেশায় ঐ শিক্ষক বাদশার বিয়ে হয়।
বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়। জুলি স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় অশান্তি চরমে ওঠে। প্রতিবেশীদের অভিযোগ, প্রথমে জুলির উপর শারীরিক নির্যাতন চালিয়ে খুন করা হয়। তারপর তাঁকে ওড়না দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। মৃতার দাদা মহম্মদ সোহেল বলেন, ওই শিক্ষক স্বামীর চূড়ান্ত কঠোর সাজা হওয়া দরকার"।

Post a Comment