বোলপুরে শুরু হল মা ক্যান্টিন, মিলবে ৫ টাকায় পেট ভর্তি খাবার - The News Lion

বোলপুরে শুরু হল মা ক্যান্টিন, মিলবে ৫ টাকায় পেট ভর্তি খাবার

 


দি নিউজ লায়ন;    বোলপুরে শুরু হল মা ক্যান্টিন। বৃহস্পতিবার থেকে বোলপুরের জামবুনি এলাকায় বাসস্ট্যান্ডের পাশে এই প্রকল্পের সূচনা হল।কোনও মানুষ যাতে অনাহারে না থাকেন, তার জন্য ‘মা ক্যান্টিন’ চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পকে রাজ্যের প্রতিটি জায়গায় ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন চালু হয়। সেখানে থেকে পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, তরকারি ও গোটা ডিম দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবছর গোড়াতেই রাজ্য জুড়ে শুরু হয়েছিল মা ক্যান্টিন। বোলপুর শহরে আজ থেকে শুরু হল মা ক্যান্টিন।


 এখানে প্রতিদিন প্রায় ২০০ জন মানুষ ৫ টাকার বিনিময়ে ভাত-ডাল-সবজি-ডিম দেওয়া হবে। আজ এই ক্যান্টিনের সূচনায় উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক মলয় হালদার, বোলপুর পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন পর্ণা ঘোষ, এসডিপিও অভিষেক রায়, বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুদীপ্ত ঘোষ সহ অনান্যরা। এখানে প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সময়ে ৫ টাকা দিয়ে কুপন কেটে দুপুর ১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সেখানেই পাওয়া যাবে খাবার। বীরভূম জেলায় সিউড়ীতে প্রথম মা ক্যান্টিন শুরু হয়েছিল, ভোটের আগেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.