হেলমেট পরিয়ে, ফুল, চকোলেট দিয়ে পঞ্চম বর্ষ পথ নিরাপত্তা সপ্তাহ পালন - The News Lion

হেলমেট পরিয়ে, ফুল, চকোলেট দিয়ে পঞ্চম বর্ষ পথ নিরাপত্তা সপ্তাহ পালন

 


দি নিউজ লায়ন;   বাইক আরোহী শিশুদের কাউকে হেলমেট পরিয়ে , কাউকে চকোলেট , ফুল দিয়ে  বৃহস্পতিবার  পঞ্চম বর্ষ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলো মেদিনীপুর ট্রাফিক পুলিশ । উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি মৃনাল শিকদার , আই সি পার্থ প্রতিম পাল । মেদিনীপুর শহরে বর্ণাঢ্য রেলির মাধ্যমে পঞ্চম বর্ষ পথ নিরাপত্তা সপ্তাহ  মেদিনীপুর শহরের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় পালন করা হয়।পশ্চিম মেদিনীপুর জেলা  পুলিশের উদ্যোগে ও কোতোয়ালি থানার সহযোগিতায় ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পঞ্চম বর্ষ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়  মেদিনীপুর শহরে ।


ওই রেলিতে পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা শামিল হয়েছিল।মেদিনীপুর সদর এর ট্রাফিক ওসি মৃনাল শিকদার  মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়ে বলেন হেলমেট পরে বাইক চালাবেন, বিনা হেলমেটে বাইক চালাবেন না, ট্রাফিক আইন মেনে চলবেন। দ্রুত গতিতে বাইক চালাবেন না। রাস্তা দেখে বাইক চালাবেন ।তিনি বলেন নিজেকে বাঁচাবেন অপরকে বাঁচার জন্য সহযোগিতা করবেন ।সেই সঙ্গে তিনি বলেন এই পথ নিরাপত্তা কর্মসূচির ফলে কিছটা দুর্ঘটনার সংখ্যা কমানো গিয়েছে।সকলে সচেতন হলে দুর্ঘটনার সংখ্যা আরো কমানো যাবে বলে তিনি জানান।

শুধু মেদিনীপুর শহরে নয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার  পঞ্চম বর্ষ সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.