স্ত্রীকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগে গ্রেফতার প্রথম স্বামী ও তাঁর মা
দি নিউজ লায়ন; স্ত্রীকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ প্রথম স্বামীর বিরুদ্ধে। ঘটনায় প্রথম স্বামী ও তাঁর মাকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের দ্বিতীয় স্বামীকেও আটক করেছে পুলিশ। মৃত ওই মহিলার নাম শিপ্রা আইন সুরিন(২৭)। বাড়ি বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারণ মোস্তাফাপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে মৃতের প্রথম স্বামী আলবানুস সুরিনের আত্মীয়র ফাঁকা বাড়ির পাশ থেকে অর্ধনগ্ন শিপ্রার দেহ উদ্ধার হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃতের প্রথম স্বামী আলবানুস সুরিন ও তাঁর মাকে গ্রেপ্তার করে।
এছাড়াও তার দ্বিতীয় স্বামী মৃদুল সরকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদিকে এই ঘটনায় আজ বিকেলে মৃতের পরিবারের তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, শিপ্রা আইন সুরিনের সঙ্গে প্রায় ১০ বছর আগে কুয়ারনের আলবানুস সুরিনের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। প্রথম স্বামী কর্মসূত্রে পুনে অর্থাৎ ভিন রাজ্যে থাকত। এদিকে বাইরে থাকার সময় প্রায় এক বছর আগে প্রেম ভালবাসা করে গ্রামের মৃদুল সরকারকে বিয়ে করে শিপ্রা৷ গত মঙ্গলবার পুণে থেকে বাড়ি আসে আলবানুস। আসার পর গতকাল রাতে শিপ্রাকে তার আত্মীয়র ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে গতকাল রাতে মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে আলবানুস।
অভিযোগ এরপরই তাকে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করে সে। এদিকে বৃষ্টি সকালে বিষয়টি নজরে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিকে মৃতের প্রথম স্বামী আলবানুস দাবী করে যে রাতে মদ্যপ অবস্থায় ছাদ থেকে পড়ে যায় শিপ্রা। এর ফলেই সে মারা যায়। এতেই মৃতের পরিবার থেকে স্থানীয়রা অভিযোগ তুলছেন ছাদ থেকে পড়ে মারা গেলে নগ্ন অবস্থায় ছিলেন কেন শিপ্রা? এছাড়াও ওই ফাঁকা বাড়িতে এলই বা কি করে? প্রশ্ন হাজারো থাকলে নেই কোন উত্তর। ত্রিকোণ প্রেমের জেরে খুন কিনা তার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। অন্যদিকে এবিষয়ে বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত দু'জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment