গড়বেতার জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার পানিকোটর জঙ্গলের মাঝে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জঙ্গলে শুকনো ডাল পালা কুড়াতে যাওয়া গ্রামবাসীরা । তারা জঙ্গল থেকে গ্রামে ফিরে এসে বিষয়টি গ্রামবাসীদের জানায়। গ্রামবাসীরা ফোন করে বিষয়টি গড়বেতা থানার পুলিশকে জানায়।
খবর পেয়ে পানিকোটর জঙ্গলে গিয়ে গড়বেতা থানার পুলিশ গাছে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি গড়বেতা থানার সাউলিয়া গ্রামের কৌশিক পসারি ণামে এক ব্যক্তির বলে তার পরিবারের লোকেরা গড়বেতা থানায় এসে মৃতদেহটি দেখে শনাক্ত করেন। মৃত ব্যক্তির বয়স ৬০ বছর ।আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিশ।
মৃতদেহ ময়নাতদন্তের পর কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গড়বেতা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Post a Comment