বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী - The News Lion

বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার দুপুরে নদীতে কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করলে নিখোঁজ হয় এক মুৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীর নাম দীনবন্ধু মন্ডল।ঘটনাটি ঘটে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের ৫ নম্বর জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাতজেলিয়া দুই নম্বর ইমলিবাড়ি এলাকার বাসিন্দা মৎস্যজীবী দীনবন্ধু মণ্ডল সহ আর ৩ জন নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয় নৌকা করে।


বৃহস্পতিবার দুপুরে নদীতে কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী দীনবন্ধু মণ্ডল কে তুলে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়।আর এই দৃশ্য দেখে বাকী মৎস্যজীবীরা হতবাক হয়ে যায়।বন দফতর জানান বাঘের আক্রমণে এক মুৎস্যজীবী নিখোঁজ হয়।মৎস্যজীবীদের বৈধ কাগজপত্র ছিল।তবে তারা নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরছিল।নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ চলাচ্ছে বন কর্মীরা।তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.