অভিনেতা হিরণ নিরুদ্দেশ বলে খড়গপুরে পোস্টার - The News Lion

অভিনেতা হিরণ নিরুদ্দেশ বলে খড়গপুরে পোস্টার

 


দি নিউজ লায়নঃ  মেদিনীপুর জেলার খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক নিরুদ্দেশ বলে তার বিধানসভা এলাকায় পোস্টার প্রচুর পোস্টার পড়েছে। পোস্টার গুলিতে লেখা রয়েছে বিধায়ককে খুঁজে দিলেই ফ্রিতে সেলফি। বিধায়ক তুমি কোথায়? আমরা এখন কনটেইনমেন্ট জোনে। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়ের নামে খড়্গপুর শহরের তালবাগিচা এলাকা জুড়ে এই ধরনেরই পোস্টার দেখা গেল শুক্রবার। 


সকালে বাজারে এসে এমন পোস্টার দেখে মানুষ হতবাক। ভাবছেন এ আবার কী বিধায়কই নিরুদ্দেশ। প্রসঙ্গত মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমাতে খড়্গপুর শহরে বেশকিছু এলাকাকে কনটেইনমেন্ট জোন করা হয়েছে। কিন্তু বেশ কয়েক দিন ধরে এলাকায় বিধায়কের কোনো দেখা নেই। কোথায় বিধায়ক খুঁজছেন খড়্গপুর শহরের তালবাগিচার মানুষজনেরা। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহরের তালবাগিচা এলাকায়। পোস্টারে লেখা আছে, বিধায়ক নিরুদ্দেশ খুঁজে পেতে সাহায্য করুন। ভোটের আগে প্রতিশ্রুতি, দেখা নেই বিধায়কের।


 বিধায়ক কে খুঁজে দিলে তার সাথে সেলফি। তালবাগিচা কনটেইনমেন্ট জোন এলাকা বিধায়ক তুমি কোথায়। তৃণমূল সাধুবাদ জানিয়েছেন যারা ওই পোস্টার এলাকায় লাগিয়েছেন তাদের। তবে ওই  পোস্টার কে কেন্দ্র করে রাজনৈতিক চাপান  উত্তর শুরু হয়েছে খড়গপুর শহরে। ওই পোস্টারের জন্য বিজেপি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। তৃণমূল কংগ্রেস ওই পোস্টারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই বলে সরাসরি জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও দুই দলের রাজনৈতিক দলের বিতর্ক খড়গপুর শহরে  অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.