কে ওয়াই সি জমা দেওয়া নিয়ে ব্যাঙ্কের সামনে গ্রাহকদের বিক্ষোভ - The News Lion

কে ওয়াই সি জমা দেওয়া নিয়ে ব্যাঙ্কের সামনে গ্রাহকদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ  কে ওয়াই সি জমা দেওয়া নিয়ে দিনের পর দিন হয়রানির শিকার হওয়ায় মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার টালিভাটা এলাকায়একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। ওই ব্যাংকের গ্রাহকেরা বলেনপ্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার মাত্র দুদিন  ৩০ জন করে গ্রাহকের কে ওয়াই সি আপডেট করা হচ্ছে। 


কূপন সংগ্রহের জন্য ভোর ৫ টা থেকে লাইন দিতে হচ্ছে।  যার ফলে সমস্যায় পড়েছেন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকরা। তাই মঙ্গলবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় ওই ব্যাংকের গ্রাহকরা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাংকের গ্রাহকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে ব্যাংকের গ্রাহকরা ওই ব্যাংকের কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.