পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল
দি নিউজ লায়নঃ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক ব্লকের সন্ধিপুর অঞ্চলের দেওয়ান এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের নেতা সইফুদ্দিন মন্ডল।ওই মিছিলে এলাকার সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন।
সইফুদ্দিন মন্ডল বলেন প্রতিদিন পেট্রোল ডিজেল এর দাম ক্রমশ বেড়েই চলছে। সেই সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়ছে।যার ফলে অসহায় অবস্থার মধ্য দিয়ে সাধারন খেটে খাওয়া মানুষ কে দিন কাটাতে হচ্ছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। যার ফলে সাধারন মানুষ কিভাবে আগামী দিনে বেঁচে থাকবে তা নিয়ে চিন্তায় পড়েছেন ।
অথচ কেন্দ্রের বিজেপি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাই কেন্দ্রের বিজেপি সরকার কে ধিক্কার জানিয়ে মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল করা হয়। সেই সঙ্গে তিনি গড়বেতা এলাকা থেকে বিজেপিকে প্রত্যাখ্যান করার আবেদন জানান সর্বস্তরের মানুষের কাছে। বিজেপি সম্প্রদায়িক দল, মিথ্যা প্রতিশ্রুতি দেয় ,মানুষের মধ্যেই বিভাজন তৈরী করে, তাই গড়বেতা থেকে বিজেপি কে উৎখাত করার তিনি ডাক দেন।

Post a Comment