ফি মুকুবের দাবিতে নাড়াজোল রাজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ - The News Lion

ফি মুকুবের দাবিতে নাড়াজোল রাজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ  মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নাড়াজোল রাজ কলেজে ছাত্র ছাত্রীদের ফি মুকুবের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ মিলু বলেন করোনা  পরিস্থিতির ফলে অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে সর্বস্তরের মানুষকে।


ঠিক সেই সময় শুধু নাড়াজোল রাজ কলেজ নয় বিভিন্ন কলেজে ফি বাড়ানো হয়েছে।যার ফলে সমস্যায় পড়তে হয়েছে ছাত্র ছাত্রীদের। তাই ফি মুকুব করার দাবিতে মঙ্গলবার কলেজের  সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।


 যদি কলেজ কর্তৃপক্ষ তাদের দাবি মেনে ফি মুকুবের ব্যবস্থা না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি জানান । নাড়াজোল রাজ কলেজের অধ্যক্ষ অনুপম পয়ড়া বলেন ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের  ফি মুকুবের বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.