দীর্ঘদিন যাবৎ চলা রেশনের সামগ্রী পাচার চক্রের দুই কালো কারবারী গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ ভিন রাজ্যে পাচারের আগেই পুলিশের হাতে এলো রেশনের চাল বোঝাই ট্রাক। শিলিগুড়িতে দীর্ঘদিন যাবৎ চলা রেশনের সামগ্রী পাচার চক্রের দুই কালো কারবারী গ্রেপ্তার। চক্রের পান্ডা ধৃত শিলিগুড়ি কাওয়াখালির বাসিন্দা দেবব্রত সাহা ও তার খাস সাকরেদ মাটিগাড়ার বাসিন্দা রাহুল কুমার প্রসাদ। গ্রেপ্তার গাড়ি চালক সহ তার সহযোগীও। তারা উত্তরপ্রদেশের দুই বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নেমে শুক্রবার রাতে শিলিগুড়ির টিপা বিশ্বাস কলোনি থেকে রেশনের চাল বোঝাই ফুলপাঞ্জাব ট্রাকটিকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। ট্রাকটিতে তল্লাশি চালাতেই প্রায় ১০০০ বস্তা পিডিএস (পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের) রেশনের চাল বাজেয়াপ্ত করা হয়। ট্রাক চালক ও তার সহযোগী মহম্মদ কামিল ও মহম্মদ উজেয়িরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই শিলিগুড়ি এই চক্রের অন্যতম পান্ডা রাহুল কুমার প্রসাদের নাম সামনে আসে। রাহুল কুমার প্রসাদকে আটক করে পুলিশ।
তাকে আটক করতেই বেড়িয়ে আসে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে এই কারবার। জানা যায় রেশন সামগ্রী পাচার চক্রের মূল পান্ডা দেবব্রত সাহার নির্দেশে শিলিগুড়ির টিপা বিশ্বাস কলোনির এলাকার ২৫ নাম্বার গোডাউন থেকে পিডিএসের চাল ভিন রাজ্য হরিয়ানার পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। এই রেশন চক্রের অন্যতম কালো কারবারী দেবব্রত সাহার নির্দেশই কাজ করতো রাহুল কুমার প্রসাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দেবব্রত সাহা এই গোডাউন সহ একাধিক গোডাউন থেকে পিডিএস সামগ্রী শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ও ব্যবসায়ীদের গোডাউনে পাচার করতো। এমনকি দেবব্রত সাহা ও তার এই চক্রের বিস্তার ভিন রাজ্য পর্যন্ত। দীর্ঘ কয়েক বছরে শিলিগুড়ি থেকে একাধিক বার ভিন রাজ্যেও রেশন সামগ্রী পাচার করা হয়েছে। এই চক্রের তার সঙ্গে শিলিগুড়ি শহরের বড়মাপের অসাধু ব্যবসায়ী, গোডাউন মালিক সহ রেশন ডিলারেরা জড়িত রয়েছে।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রাহুল কুমার প্রসাদ শিকার করেছে দেবব্রত সাহার নির্দেশে শিলিগুড়ি শহরের একাধিক এলাকায় রেশন সামগ্রী পাচার কার্যকে আনজাম দিতো সে। এরপরই দেববৃতকে রবিবার গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জেরায় রাহুল ও দেবব্রত জানিয়েছে শিলিগুড়ি শহরেরই বেশ কিছু গোডাউন মালিক ও রেশন ডিলারদের সঙ্গে মিলে রেশনের আসা পিডিএস সামগ্রীর সরকারি সিল তোলা ও সরকারি মার্কা ব্যবহৃত বস্তা বদলের কাজ হতো। নতুন করে পুনরায় প্যাকিং করে তা পাচার করা হতো অন্যত্র। আর এই রেশন সামগ্রীর হাত বদলের পরিমান নেহাৎ কম ছিল না। ট্রাকে ট্রাকে রেশন সামগ্রী ভিন রাজ্যে পারাপারের কারবার চলছিল। শনিবার শিলিগুড়ির বাসিন্দা রেশন সামগ্রী পাচার চক্রের মাস্টার মাইন্ড দেবব্রত সাহা ও তার খাস সাকরেদ রাহুল কুমার প্রসাদকে সাতদিনের পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত ব্যবসায়ী থেকে শিলিগুড়ি রেশন ডিলারদের খোঁজে নেমছে মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি আদালতের ভারপ্রাপ্ত সরকারী আইনজীবী সুশান্ত নিয়োগী জানান তদন্তের স্বার্থে শিলিগুড়ির এই পাচার চক্রের দুই কালো কারবারিকে সাতদিনের পুলিশি হেফাজতের পাশাপাশি উত্তরপ্রদেশের বাসিন্দা গাড়ির চালক ও সহযোগীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Post a Comment