সোনারপুর ভ্যাকসিন কান্ডে আরোও অনেকেই জড়িয়ে রয়েছে বলে পুলিশের দাবি - The News Lion

সোনারপুর ভ্যাকসিন কান্ডে আরোও অনেকেই জড়িয়ে রয়েছে বলে পুলিশের দাবি

 


দি নিউজ লায়নঃ   :সোনারপুর ভ্যাকসিন কান্ডে আরোও অনেকেই জড়িয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ। পুলিশি হেফাজতে আসার পর মূল অভিযুক্ত  মিঠুন মণ্ডলকে জেরা করার পর পুলিশের সেটাই মনে হয়েছে। পুলিশ মনে করছে আরো অনেকেই এই চক্রের সঙ্গে জড়িত আছে।  স্বাস্থ্য দপ্তরের ওই কর্মী ছাড়াও যেসব জায়গায় এই বেআইনি ভ্যাকসিন ক্যাম্প হয়েছে সেখানেও টাকার লেনদেন হয়েছে বলে মনে করছে পুলিশের তদন্তকারি আধিকারিকরা। শনিবার রাতেই সোনাপুর থানায় আসেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারি পুলিশ আধিকারিকদের সঙ্গে। এমনকি নিজেই জেরা করেন  ধৃতকে। পুলিশ সুপার জানান, তদন্তের স্বার্থে এই ঘটনার সব দিকেই খতিয়ে দেখা হচ্ছে।


 অন্যদিকে, ডায়মণ্ডহারবারের যেসব স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত স্বাস্থ্যকর্মী সেই সব স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে গিয়ে তদন্তের কাজ চালাবে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে কিভাবে সরকারি ভ্যাকসিন মিঠুন নিয়ে আসত তা তদন্ত করে দেখা হবে। মেলানো হবে সেখানকার রেজিস্ট্রেশন। এদিকে মিঠুন ভ্যাকসিন কান্ডে গ্রেপ্তার হওয়ার পর অবাক হচ্ছেন তার স্ত্রীরও। বিষয়টি নিয়ে তিনিও কিছুই জানতেন না বলে জানান মিঠুনের স্ত্রী পাপিয়া। তিনি স্বামী মিঠুনকে সৎ বলেই জানতেন। প্রতিদিনই নিয়ম মাফিক বাড়ি ফিরতেন মিঠুন। তবে কোন দিন বাড়িতে ফিরতে রাতে হলেও সন্দেহ করার মত তেমন কোন কিছু থাকত না বলেই জানিয়েছেন মিঠুনের স্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.