শান্তিপুরে আত্মঘাতী এক যুবতী, প্রণয়ঘটিত কারনে খুন বলে বাবার অনুমান - The News Lion

শান্তিপুরে আত্মঘাতী এক যুবতী, প্রণয়ঘটিত কারনে খুন বলে বাবার অনুমান

 


দি নিউজ লায়ন;  শান্তিপুরের গবিন্দপুর বিবেকানন্দের বাসিন্দা প্রিয়া বিশ্বাস  নামে 18 বছর বয়সি এক যুবতী  গতকাল সন্ধ্যা আটটা নাগাদ নিজের বাড়িতে সিলিং ফ্যানের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো ঝূলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী। বাবা সুব্রত বিশ্বাস জানান, তার দুই কন্যা, স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণে ওদের মায়ের সাথে ছোট কন্যা থাকে। বড় মেয়ে প্রিয়া আমার এবং আমার মার কাছে কাছে থাকে।


ঠাকুরমা জানায়, তার এন্ড্রয়েড মোবাইল না থাকলেও একটি কিপ্যাড মোবাইল ব্যবহার করে এবং তাতে অনর্গল ফোনে কথা বলে।বাবার অনুমান প্রণয়ঘটিত বিষয়ে কেউ তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। কারণ হিসেবে তিনি বলেন একেবারে বিছানার পাশে, এবং দুটি পা ভাঁজ করা ছিল, তা থেকেই এই অনুমান। এরপর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। পক্ষ থেকে আজ সকালে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ খতিয়ে দেখবে বলে জানা গেছে প্রশাসনিক সূত্রে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.