কেন প্রতিরক্ষা কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন রাহুল - The News Lion

কেন প্রতিরক্ষা কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন রাহুল


দি নিউজ লায়নঃ   বুধবার দুপুর তিনটে নাগাদ প্রতিরক্ষা বিষয়ক বৈঠক ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদও। সেই বৈঠকেই রাহুল গান্ধী চিনের আগ্রাসন নীতির জবাবে ভারতের অবস্থান কী, সে বিষয়েও জানতে চান তিনি। কিন্তু বৈঠকে এই বিষয়ে কথা বলতে মানা করা হলেই রেগে যান রাহুল গান্ধী। বেরিয়ে যান বৈঠক ছেড়ে। তাঁর পিছু নেন কংগ্রেসের একাধিক সাংসদও।গতবছরের ন্যায়  এদিনের বৈঠকেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতেই রাগে বৈঠক ছেড়ে চলে যান তিনি। 


জানা গেছে জুয়েল ওঁরামের সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ছিল বুধবার। সেখানে ভারত–চিন সীমান্তের আপৎকালীন পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানান ওই কমিটির অন্যতম সদস্য রাহুল। সূত্রের বক্তব্য, বৈঠকে রাহুল দাবি করেন প্রতিরক্ষাসচিব এসে পূর্ব লাদাখের পরিস্থিতির ব্যাখ্যা দিন। বৈঠকে সেনা ক্যান্টনমেন্ট সংক্রান্ত আলোচনার কথা ছিল আজ। 


সূত্রের খবর, কমিটির সভাপতি জানিয়ে দেন যে নির্ধারিত আলোচ্যসূচির বাইরে গিয়ে ভারত–চিন নিয়ে আলোচনা করা যাবে না। প্রতিবাদে কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেন রাহুল এবং ওই কমিটির বাকি কংগ্রেস সদস্যরা। এর আগে এই একই দাবিতে ডিসেম্বরে সংসদের প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক থেকেও ওয়াকআউট রাহুল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.