টিম ইন্ডিয়ার অন্দরেও এবার করোনার হানা - The News Lion

টিম ইন্ডিয়ার অন্দরেও এবার করোনার হানা

 


দি নিউজ লায়নঃ   ইংল্যান্ড সফররত টিম ইন্ডিয়ার অন্দরেও এবার করোনার হানা। সূত্রের খবর অনুযায়ী, দু’‌জন ভারতীয় দলের ক্রিকেটার আক্রান্ত হয়েছেন।  আপাতত একজন ক্রিকেটারকে তাঁর এক আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। সূত্রে খবর অনুযায়ী, একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তারপর তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসে। 


ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও কয়েকজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। জানা যাচ্ছে করোনা আক্রান্ত ক্রিকেটারের নাম ঋষভ পন্থ। তিনি এখন কোয়ারেন্টিনে আছেন। সূত্রের খবর, এদের মধ্যে এক ক্রিকেটারদ সেরে উঠেছেন। আক্রান্ত আরও এক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে রবিবার।  সূত্রের খবর, সেই অসুস্থ ক্রিকেটার হল ঋষভ পন্থ । তবে তিনি আশাবাদী দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।’‌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই ছুটি কাটাতে চলে যান কয়েকজন ক্রিকেটার। 


ঋষভ পন্থ, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানেদের দেখা যায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। ঋষভ গিয়েছিলেন ইউরো কাপ দেখতে। সম্ভবত সেখানেই সংক্রমিত হন তিনি। অশ্বিন গিয়েছিলেন উইম্বলডন দেখতে। ভারতের অফ স্পিনার এখন কাউন্টি ক্রিকেট খেলছেন। সূত্রের আরও দাবি, ‘‌ক্রিকেটারদের নিয়মিত কোভিড পরীক্ষা করা হচ্ছে। বাকি সকলেই সুস্থ রয়েছেন।’‌ বোর্ডের তরফে বলা হয়েছে, ‘‌সৌভাগ্যবশত এখন আর চিন্তার কোনও কারণ নেই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.